ফেনীর দাগনভূঞাতে লাঙ্গল মার্কা সমর্থনে আওয়ামী লীগের প্রচারণা।
দাগনভূঞাতে লাঙ্গল মার্কা সমর্থনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এ প্রচারণা করেন।
লাঙ্গল মার্কা সমর্থনে ২৪ ডিসেম্বর রবিবার সকাল ও বিকালে দাগনভূঞার বিভিন্ন ইউনিয়নে ও বিভিন্ন বাজারে গণসংযোগ করেন, ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, মেয়র উমর ফারুক খানসহ উপজেলা আওমীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন।
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দরা।
পড়ুন>>নাশকতার সরঞ্জামসহ ফেনীতে অবরোধকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
Leave a Reply